১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

কার্টুনিস্ট এম এ কুদ্দুস আর নেই

ঢাকা সাংবাদিক ইউনিয়নের জ্যেষ্ঠ সহ-সভাপতি ছিলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2023, 03:03 PM

Updated : 29 Dec 2023, 10:06 AM

Image

কার্টুনিস্ট এম এ কুদ্দুস।

কার্টুনিস্ট এম এ কুদ্দুস আর নেই। আকস্মিক স্ট্রোকে মৃত্যু হয়েছে তার।

কুদ্দুস ঢাকা সাংবাদিক ইউনিয়নের জ্যেষ্ঠ সহ-সভাপতি ছিলেন। তিনি দৈনিক সংবাদে কাজ করতেন। দৈনিক ইত্তেফাকেও কাজ করেছেন তিনি।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকেঢাকার শাহীনবাগের বাসায় কুদ্দুসের স্ট্রোক হয় ্বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দপ্তর সম্পাদক আমানউল্লাহ আমান।

কুদ্দুসের মৃত্যুর খবর পেয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা তার বাসায় ছুটে যান।

জোহরের নামাজের পর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন তার প্রতি শেষ শ্রদ্ধা জানায়।

এ সময় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা সাংবাদিক ইউনিয়েনের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আক্তার হোসেন উপস্থিত ছিলেন।

আমান জানান, প্রেস ক্লাবে শ্রদ্ধা নিবেদনের পর বেলা ২টার দিকে কুদ্দুসের স্বজনেরা তার লাশ নিয়ে রাজবাড়ীতে রওনা হন।

কুদ্দুসের জন্মস্থান রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে।

আমান জানান, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের ব্যবস্থাপনায় শ্রদ্ধা নিবেদনের পর সেখানে কুদ্দুসের আরেক দফা জানাজা হবে, তারপর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে।