১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কাতারে গেলেন সেনাবাহিনী প্রধান

সফরে তিনি কাতারে ১৮তম এএফসি এশিয়ান কাপের সেমিফাইনাল ও ফাইনাল খেলা দেখবেন এবং ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপের বিভিন্ন ইভেন্ট পর্যবেক্ষণ করবেন।

কাতারে গেলেন সেনাবাহিনী প্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2024, 04:02 PM

Updated : 07 Feb 2024, 04:02 PM

তিন দিনের সফরে কাতারে গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কাতার অলিম্পিক কমিটি ও লোকাল অর্গানাইজিং কমিটির প্রেসিডেন্ট জোয়ান বিন হামাদ আল-থানির আমন্ত্রণে সেদেশে সেনা প্রধানের এই সফর।

সফরে তিনি কাতারে ১৮তম এএফসি এশিয়ান কাপের সেমিফাইনাল ও ফাইনাল খেলা দেখবেন এবং ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপের বিভিন্ন ইভেন্ট পর্যবেক্ষণ করবেন।

পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন জেনারেল শফিউদ্দিন। পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে তিনি আলোচনা করবেন।

সফর শেষে আগামী রোববার দেশে ফেরার কথা রয়েছে সেনাবাহিনী প্রধানের।