বিটিএলএ’র নেতৃত্বে রমিজ-মাজম
সংগঠনটির বিশেষ সাধারণ সভায় তাদের নির্বাচিত করা হয়।
বাংলাদেশ ‘ট্যাক্স লইয়ার্স অ্যাসোসিয়েশনের’ (বিটিএলএ) সভাপতি হয়েছেন রমিজউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক হয়েছেন মাজম আলী খান।
শনিবার ঢাকা ট্যাকসেস বার হল রুমে বিশেষ সাধারণ সভায় তাদের নির্বাচিত করা হয়।
সংগঠনটির সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবদুর নূর, এস এম মিজানুর রহমান দুলাল, মো মুসা, মোস্তফা কামাল মনসুর, খান মো. মনিরুজ্জামান, মো ফজলে করিম, কাজী মোস্তাফিজুর রহমান, আবুল ফজল, এস এম এনায়েত করিম, এ বি এম মহিউদ্দিন চৌধুরী বাবর, রুহুল আমিন ভুইয়া।
অতিরিক্ত সাধারণ সম্পাদক হয়েছেন মো. জাফর উল্লাহ, কোষাধ্যক্ষ নুরুল্লাহ ভূইয়া বেলাল, সহ-সাধারণ সম্পাদক এ টি এম রাশেদ বাবু, মো. জাহাঙ্গীর আলম খান, মো. সোলায়মান, এহতেশাম আলম চৌধুরী পাপ্পু, মো. আমিনুর রহমান, মো. মোতাসির মামুন, মজলুম হোসাইন প্রামানিক, মো. মিজানুর রহমান, রাজিউল কবির, ইসমাইল হোসেন সিরাজ, আজিজুল হক সোহাগ।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোহাম্মদ ইমাম উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুল হালিম মন্টু, তথ্য ও প্রচার সম্পাদক মো নূর নবী পাটোয়ারী, লিগ্যাল এইড ও স্যোশাল ওয়েলফেয়ার সম্পাদক মো. আশরাফ উদ্দিন খান, অফিস সম্পাদক পদে মো. জামাল উদ্দিন নির্বাচিত হয়েছেন।
