১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

তুরাগে ছুরি মেরে যুবককে হত্যা

তার বন্ধুকে প্রধান সন্দেহভাজন মনে করা হচ্ছে, বলেছেন ওসি রাহাত খান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2025, 12:16 AM

Updated : 26 Aug 2026, 11:41 AM

রাজধানীর তুরাগ থানা এলাকায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করা হয়েছে।

বুধবার বিকালে ফুলবাড়িয়া সরকার মার্কেট এলাকায় এ হত্যাকাণ্ডের তথ্য দিয়েছেন তুরাগ থানার ওসি রাহাত খান।

মৃত যুবকের নাম- মো. শাহরিয়ার (২২)। তিনি খুলনা সদর উপজেলার আব্দুল মাজেদের ছেলে। 

তুরাগ থানাধীন নলভোগ এলাকার একটি ভাড়া বাড়িতে থেকে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন শাহরিয়ার।

ওসি রাহাত খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহরিয়ার হত্যাকাণ্ডে তার বন্ধু বিকাশ-ফ্লেক্সিলোডের ব্যবসায়ী রিয়াদকে প্রধান সন্দেহভাজন মনে করা হচ্ছে।

“ওরা দুজনেই (শাহরিয়ার ও রিয়াদ) বন্ধু। আগের রাতে দুই বন্ধুর মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এর জের ধরেই বুধবার শাহরিয়ারকে ছুরি মারে রিয়াদ। পরে তাকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।”

হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটি উদ্ধার করেছে পুলিশ।

শাহরিয়ারের লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।