০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

জয়নাল আবেদীনই রাষ্ট্রপতির প্রেস সচিব থাকছেন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দায়িত্ব নেওয়ার দুই বছর পর ২০১৫ সালে তার প্রেস সচিবের দায়িত্ব পান জয়নাল আবেদীন। ২০১৯ সালে চাকরির বয়স শেষ হলেও তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে একই পদে রাখা হয়। 

জয়নাল আবেদীনই রাষ্ট্রপতির প্রেস সচিব থাকছেন

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2023, 07:08 PM

Updated : 24 Jul 2023, 07:08 PM

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রেস সচিব পদে মো. জয়নাল আবেদীনকে চুক্তিতে নিয়োগ দিয়েছে সরকার।

সাত মাসের জন্য জয়নালকে ওই পদে নিয়োগ দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আগের চুক্তির ধারাবাহিকতায় গত ১১ জুলাই থেকে আগামী বছরের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তিতে রাষ্ট্রপতির প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন জয়নাল আবেদীন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দায়িত্ব নেওয়ার দুই বছর পর ২০১৫ সালে তার প্রেস সচিবের দায়িত্ব পান জয়নাল আবেদীন। ২০১৯ সালে চাকরির বয়স শেষ হলেও তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে একই পদে রাখা হয়।

ওই দায়িত্বে থাকতেই রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় তাকে সচিব করা হয়।

একই পদে ফের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ায় চুক্তির শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

সবশেষ এ বছরের ৪ জানুয়ারি জয়নাল আবেদীনের নিয়োগের মেয়াদ ছয় মাসের জন্য বাড়ানো হয়েছিল।

পুরানো খবর:

রাষ্ট্রপতির প্রেস সচিব পদে জয়নাল আরও ৬ মাস