১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

র‌্যাবের নতুন ডিজি হারুন অর রশিদ

বর্তমানে তিনি পুলিশ সদরদপ্তরে মানব সম্পদ বিভাগের দায়িত্বে আছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 07:20 PM

Updated : 26 Aug 2026, 09:40 AM

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. হারুন অর রশিদকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান-র‌্যাবের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার। তিনি এম খুরশীদ হোসেনের স্থলাভিষিক্ত হবেন।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনে পুলিশের বিশেষ এ ইউনিটের প্রধান হিসেবে তার নিয়োগের আদেশ জারি করে।

আগামী ৫ জুন থেকে তার নিয়োগ কার্যকর হবে।

হারুন অর রশিদ বর্তমানে পুলিশ সদর দপ্তরে মানব সম্পদ বিভাগের দায়িত্বে ছিলেন। তিনি বিসিএস পুলিশ ক্যাডারের পঞ্চদশ ব্যাচের কর্মকর্তা।

র‌্যাবের বর্তমান ডিজি খুরশীদ হোসেন ৫ জুন অবসরে যাচ্ছেন। তিনি ২০২২ সালের সেপ্টেম্বরে র‌্যাবের দায়িত্বে আসেন। পরে ২০২৩ সালের ২৩ মে তাকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।