১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না

রিটার্নিং কর্মকর্তাদের এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2026, 07:12 PM

Updated : 26 Aug 2026, 02:53 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট কেন্দ্রগুলোকে ‘ধূমপানমুক্ত’ রাখার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

ইসি সচিবালয় থেকে রিটার্নিং কর্মকর্তাদের কাছে বৃহস্পতিবার এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। নিবন্ধিত ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৩৯ জন ভোটার এদিন তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবেন।