২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

মিরপুরে গ্রামীণ ব্যাংকের সামনে হাতবোমা বিস্ফোরণ

“আমরা ছবি পেয়েছি, তাদেরকে শনাক্ত করতে আমরা কাজ করছি।”

মিরপুরে গ্রামীণ ব্যাংকের সামনে হাতবোমা বিস্ফোরণ
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2025, 12:44 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

রাজধানীতে ভোরে মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার ভোর পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমান জানিয়েছেন।

তিনি বলেন, “আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি একটি বাইকে করে দুইজন এসে গ্রামীণ ব্যাংকের সামনে একটি ককটেল ছুড়ে চলে যায়। 

“আমরা ছবি পেয়েছি, তাদেরকে শনাক্ত করতে আমরা কাজ করছি।”

এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

এদিকে সকালে রাজধানীর শাহজাদপুর এবং মেরুল বাড্ডায় ভিক্টর পরিবহন এবং আকাশ পরিবহনের দুইটি বাসে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।