১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল অংশে এক্সপ্রেসওয়ের নির্মাণকাজে নিষেধাজ্ঞা

অধ্যাপক আনু মোহাম্মদ, গীতি আরা নাসরিনসহ নয়জনের করা রিটের শুনানি নিয়ে এ আদেশ দিয়েছে হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2025, 07:04 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

রাজধানীর হোটেল সোনারগাঁও সংলগ্ন পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিলের অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজে নিষেধাজ্ঞা দিয়েছে হাই কোর্ট।

বুধবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ এ আদেশ দিয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতি আরা নাসরিন ও পরিবেশকর্মী আমিরুল রাজিবসহ নয়জনের করা এক রিটের শুনানি নিয়ে হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছে।

পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিলের অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ ও পরিবেশ হুমকির বিষয়ে পত্রিকায় প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন সংযুক্ত করে এ রিট করা হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।

আদালতের আদেশের পরে জ্যোর্তিময় বড়ুয়া সাংবাদিকদের বলেন, এই আদেশে হাতির ঝিলের যে অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলছে এবং পান্থকুঞ্জে কোনো প্রকার নির্মাণ কাজ চালানো স্থগিত করতে বলা হয়েছে।