১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হকি ফেডারেশনের সাবেক সহসভাপতির বিরুদ্ধে মামলা করবে দুদক

কমিশন বলছে, ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের এ স্থায়ী সদস্য ১০ কোটি ৯৫ লাখ ১১ হাজার ৬৪৯ টাকার বৈধ উৎস দেখাতে পারেননি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2025, 06:43 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক সহসভাপতি ও ব্যবসায়ী সফিউল্লাহ আল মুনিরের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় ১০ কোটি ৯৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হবে।

বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

দুদকের অনুসন্ধানে জানা গেছে, সফিউল্লাহর বৈধ উৎসের পরিমাণ ৪৯ লাখ ৭৮ হাজার ৪৭৬ টাকা। অনুসন্ধান চলাকালে তার নামে মোট ১১ কোটি ৪৪ লাখ ৯০ হাজার ১২৫ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়, যার মধ্যে ১০ কোটি ৯৫ লাখ ১১ হাজার ৬৪৯ টাকার বৈধ উৎস দেখাতে পারেননি তিনি।

সফিউল্লাহ আল মুনির ইনডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি এবং এশিয়া কাপ হকি ২০১৭ টুর্নামেন্ট কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের স্থায়ী সদস্য সফিউল্লাহ এক সময় দায়িত্ব পালন করেছেন হকি কমিটির চেয়ারম্যান হিসেবেও।