১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইউনূস ও মোদীর প্রথম বৈঠক

ইউনূস দায়িত্ব নেওয়ার পর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সফর এবং বৈঠকে তিনি অংশ নিলেও প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে এটাই তার প্রথম বৈঠক।

ইউনূস ও মোদীর প্রথম বৈঠক
থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদী। ছবি-প্রধান উপদেষ্টার দপ্তর

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2025, 12:35 PM

Updated : 26 Aug 2026, 12:25 PM

থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথমবারের মত দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

শুক্রবার স্থানীয় সময় দুপুরে দুই প্রতিবেশী দেশের সরকারপ্রধানের মধ্যে বহু আলোচিত এই বৈঠক হয় বলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে। বৈঠকের ছবিও প্রধান উপদেষ্টার দপ্তর প্রকাশ করেছে।  

থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদী। ছবি-প্রধান উপদেষ্টার দপ্তর

থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদী

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাংককে বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন।

নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা যায়।

থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদী। ছবি-প্রধান উপদেষ্টার দপ্তর

থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদী

ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ অগাস্ট ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিনই তিনি ভারতে চলে যান। তিন দিন পর সরকার পরিচালনার দায়িত্ব নেয় মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তখন থেকেই বিভিন্ন কারণে দুই দেশের মধ্যে অস্বস্তি চলে আসছে। 

থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদী। ছবি-প্রধান উপদেষ্টার দপ্তর

থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদী

ইউনূসের দায়িত্ব নেওয়ার পর এর আগেও দুই দফা মোদীর সঙ্গে দেখা হওয়ার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু তাদের বৈঠক আর ওঠেনি। ফলে বিমসটেকের সম্মেলনে তাদের বৈঠক হবে কি না, তা নিয়ে আলোচনা চলছিল।

পুরনো খবর 

ইউনূস-মোদী বৈঠক শুক্রবার: প্রেস সচিব

ইউনূস-মোদি দুইজনই ব্যাংককে; বৈঠক হতে পারে শুক্রবার

ব্যাংককে ইউনূস-মোদী বৈঠকের 'যথেষ্ট সম্ভাবনা' দেখছে ঢাকা