১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রেলওয়ের উপসহকারী প্রকৌশলী নিয়োগ: বাছাই পরীক্ষায় উত্তীর্ণ ৩৫১৩

লিখিত পরীক্ষার স্থান, তারিখ, সূচিসহ অন্যান্য তথ্য শিগগির জানানো হবে।

রেলওয়ের উপসহকারী প্রকৌশলী নিয়োগ: বাছাই পরীক্ষায় উত্তীর্ণ ৩৫১৩
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2025, 09:02 PM

Updated : 26 Aug 2026, 01:19 PM

বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী নিয়োগের বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষায় ৩৫১৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। 

বৃহস্পতিবার এ পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-পিএসসি। 

কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের তথ্য দিয়েছেন।

রেলওয়ের ১০ম গ্রেডের এ পদের নিয়োগের বাছাই পরীক্ষা গত ২৮ জুন অনুষ্ঠিত হয়।

ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে কমিশন বলছে, প্রার্থীদের লিখিত পরীক্ষার স্থান, তারিখ, সূচিসহ অন্যান্য তথ্য কমিশনের ওয়েবসাইট ও দৈনিক পত্রিকায় প্রকাশিত হবে।

ফল দেখুন এখানে

রেলওয়ের উপ সহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষা বাতিল