১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সরকারি মেডিকেল কলেজে ভর্তির সময়সীমা বাড়ল

নতুন শিক্ষাবর্ষে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন ৫ হাজার ৩৭২ জন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2025, 05:20 PM

Updated : 26 Aug 2026, 11:47 AM

সারাদেশে সরকারি মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তির সময়সীমা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। 

বৃহস্পতিবার স্বাস্থ্যশিক্ষা দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ বছর সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা ছিল ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। 

স্বাস্থ শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমবিবিএস ভর্তি কমিটির গত ২ ফেব্রুয়ারি বৈঠকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজগুলোতে  এমবিবিএস কোর্সে ভর্তির সময়সীমা ১৫ ফেব্রুয়ারি কার্যালয় চলা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

নতুন শিক্ষাবর্ষে মেডিকল কলেজে ভর্তি পরীক্ষা হয় গত ১৭ জানুয়ারি। ১৯ জানুয়ারি উত্তীর্ণদের ফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে ৫ হাজার ৩৭২ জন নির্বাচিত হন, যাদের মধ্যে মুক্তিযোদ্ধার সন্তান কোটার ১৯৩ জন রয়েছেন।

এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিতে ১ লাখ ৩৫ হাজার ৬৬৫ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন।

পুরনো খবর:

মেডিকেলে ভর্তি: কোটার সিদ্ধান্ত ৪ মন্ত্রণালয়কে দিল উপদেষ্টা পরিষদ

কোটায় নির্বাচিতদের মেডিকেলে ভর্তি কার্যক্রম স্থগিত