১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ঢাকায় বহুতল ভবনে আগুন, ২ জনের মৃত্যু

আগুন নিয়ন্ত্রণে আনতে ২ ঘণ্টা লেগে যায়।

ঢাকায় বহুতল ভবনে আগুন, ২ জনের মৃত্যু
কাঁটাবনের আল বারাকা টাওয়ার

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2026, 08:30 AM

Updated : 11 Sep 2026, 03:30 PM

ঢাকার কাঁটাবনে একটি বহুতল ভবনে আগুনে দুজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার গভীর রাতে এলিফ্যান্ট রোডের আল-বারাকা টাওয়ারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—জনি মিয়া (২৫) ও আব্দুল সালাম (১৯)।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ১৪তলা ওই আবাসিক ভবনের ১২তলায় দুটি ফ্লাটে আগুন লাগে।

সংস্থার নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, রাত ১টা ৫ মিনিটে আগুনের খবর পাওয়ার ৭ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে পলাশী ব্যারাক স্টেশনের দুটি ইউনিট এবং সিদ্দিক বাজার স্টেশনের চারটি ইউনিটের চেষ্টায় রাত ৩টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। 

তখন সেখান থেকে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভোর ৫টা ৪০ মিনিটে আগুন নির্বাপণ করার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।