Published : 21 May 2026, 10:00 PM
ঈদুল আজহা সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহা সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি যানজট নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এ সিদ্ধান্ত হয়।
রাজধানীতে নিউ মার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি কর্পোরেশন ও গাজীপুর চৌরাস্তা এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
সরকারের নির্দেশনা অনুযায়ী সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কার্যক্রমে সহায়তা দিতে ঈদের সাতদিন আগে থেকে পরবর্তী ৩ দিন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।