Published : 05 Aug 2014, 01:00 PM
জয়পুরহাট-৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকের এ ঘটনায় স্টেশন থেকে এক চোরাকারবারীকে আটক করা হয়েছে।
তার নাম ফুল মিয়া (২৭), বাড়ি দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার মধ্য বাসুদেবপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, সকালে স্টেশনে আসা সৈয়দপুর-রাজশাহীগামী ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনে নিয়মিত তল্লাশি চালায় বিজিবি। এ সময় সেখান থেকে বেশ কিছু ভারতীয় অবৈধ মালামালও জব্দ করা হয়। মালগুলো ট্রেন থেকে নামানোর সময় স্টেশনে থাকা অন্তত ২০/২৫ জন লোক বিজিবিকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকেন। এতে এক বিজিবি সদস্য আহত হয়।
প্রায় আধা ঘণ্টাব্যাপী দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। একপর্যায়ে বিজিবি লাঠিপেটা শুরু করলে অন্যরা পালিয়ে যায়।
বিজিবি অধিনায়ক রাজ্জাক বলেন, চোরাকারবারীদের ছোড়া ইটের আঘাতে তাদের সদস্য ফিরোজ হোসেন আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।