২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

রিকশা গুঁড়িয়ে দেওয়া প্রাইভেটকার চালক গ্রেপ্তার

রাজধানীর বেইলি রোডে চলন্ত রিকশাকে গুঁড়িয়ে দেওয়া বেপরোয়া গতির প্রাইভেট কারের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2021, 05:36 PM

Updated : 02 Aug 2022, 06:36 PM

গ্রেপ্তার কিশোর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের দশম শ্রেণির ছাত্র। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার গাড়িচালনার লাইসেন্স পাওয়ার সুযোগ নেই। তিনি মগবাজার এলাকায় পরিবারের সঙ্গে থাকেন।

রোববার ভোরে তাকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার হাট বোয়ালিয়া নতুনবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত কমিশনার হাফিজ আল ফারুক জানান। তাকে ঢাকায় আনা হচ্ছে।

শুক্রবার বেইলি রোডে প্রাইভেটকারের ধাক্কায় রিকশা গুঁড়িয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

তাতে দেখা যায়, কালো গাড়িটি বেপরোয়া গতিতে পেছন থেকে রাস্তায় চলন্ত রিকশাটিকে ধাক্কা দিলে আরোহীর কোলের শিশু ছিটকে রাস্তায় পড়ে যায়।

হাফিজ বলেন, এঘটনায় শিশুটির পা ভেঙে যায়, আর তার বাবা ফখরুল হাসানের হাত ভাঙে। আহত হন রিকশাচালকও।

শনিবার রাত সাড়ে ১২টার দিকে হাতিরঝিল এলাকা থেকে (ঢাকা মেট্রো-গ-৩৫-২২৬৩) প্রাইভেটকারটিকে হাতিরঝিল থানা পুলিশ হেফাজতে নেয় বলে পুলিশের তেজগাঁও বিভাগ জানিয়েছে।