২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

অবসরে পাঠানো হল ২ অতিরিক্ত ডিআইজিকে

পুলিশের দুজন অতিরিক্ত উপ-মহাপরিদর্শককে (অতিরিক্ত ডিআইজি) অবসরে পাঠিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2017, 01:21 AM

Updated : 19 Aug 2022, 05:01 PM

এরা হলেন- ৮৯তম ব্যাচের (১০ম বিসিএস) ইয়াসমিন গফুর ও মো. বখতিয়ার আলম।

ইয়াসমিন গফুর পুলিশের বিশেষ শাখা এসবিতে এবং বখতিয়ার সারদায় পুলিশ প্রশিক্ষণ একাডেমিতে কর্মরত ছিলেন।

গত ২ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই দুই কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়।

পুলিশ সদরদপ্তরের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় ১৯৭৪ সালের গণকর্মচারী অবসর আইনের ৯ (২) ধারায় সরকার তাদের অবসর দিয়েছে বলে ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

বিধি মোতাবেক অবসরজনিত সব সুযোগ-সুবিধা তারা পাবেন বলেও এতে জানানো হয়।

এর আগে গত ৩১ জানুয়ারিপুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শাহজামান রাজকে অবসরে পাঠানো হয়।