Published : 10 Jul 2016, 01:41 AM
গত মাসে ওয়াশিংটনে অনুষ্ঠিত ‘অংশীদারিত্ব সংলাপে’ যুক্তরাষ্ট্রের কাউন্টারটেরোরিজম পার্টনারশিপস ফান্ডে (সিটিপিএফ) বাংলাদেশের যোগ দেওয়ারও ঘোষণা এসেছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস শ্যানন ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মো. শহীদুল হকের নেতৃত্বে গত ২৩-২৪ জুন ওই সংলাপ হয়।
এরমধ্যে ঢাকার গুলশানে নজিরবিহীন জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ ২২ জন নিহতের এক সপ্তাহ পর শনিবার ওই সংলাপ পরবর্তী যৌথ বিবৃতি প্রকাশ করেছে বাংলাদেশের ওয়াশিংটন দূতাবাস।
গুলশান হামলার পর জঙ্গিবিরোধী লড়াইয়ে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল রোববার ঢাকা আসবেন বলে আশা করা হচ্ছে।