১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শ্যামপুরে স্টিল কারখানায় কাজের সময় ৮ শ্রমিক দগ্ধ

“লোহা গলানোর কাজ করার সময় হঠাৎ আগুনের গোলা উপরে উঠে যায়।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2026, 04:25 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

রাজধানীর কদমতলী থানার শ্যামপুরে আরএমএম নামের একটি স্টিল কারখানায় কাজের সময়ে ৮ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।

চিকিৎসার জন্য তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। 

বুধবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে ।

দগ্ধরা হলেন মো. হিরা (৩৫), খলিলুর রহমান (৫৬), রজব আলী (২৯), মতিউর রহমান (২২), আরশেদ মিয়া (৪৫), লিটন মিয়া (৩২), মানিক মিয়া (৪৫) ও ইউসুফ মিয়া (৪০)।

হাসপাতালে নিয়ে আসা দগ্ধদের সহকর্মী শহিদুল ইসলাম বলছেন, সকালে কারখানায় লোহা গলানোর কাজ করার সময় হঠাৎ আগুনের গোলা উপরে উঠে ৮ জন শ্রমিক দগ্ধ হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, তাদের মধ্যে মো. হিরা ১৭ শতাংশ, খলিলুর রহমান ৯ শতাংশ, রজব আলী ৪ শতাংশ, মতিউর রহমান ১০ শতাংশ, আরশেদ মিয়া ১১ শতাংশ, লিটন ৭ শতাংশ, মানিক মিয়ার ৪০ শতাংশ ও ইউসুফ মিয়ার শরীরের ৫ শতাংশ পুড়ে গেছে।

দগ্ধদের মধ্যে হীরা ও মানিককে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া বাকি ৬ জনকে চিকিৎসক পর্যবেক্ষণে রেখেছেন।