২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

পূর্বাচল এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআইয়ের মা ও স্ত্রীর

শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

পূর্বাচল এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআইয়ের মা ও স্ত্রীর

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Sep 2026, 12:43 PM

Updated : 26 Sep 2026, 12:43 PM

পূর্বাচল এক্সপ্রেসওয়ে বা ৩০০ ফিট সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন।

শুক্রবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিহতদের স্বজন ঢাকা মহানগর পুলিশের বিশেষ শাখার (এসবি) এসআই মেহেদী হাসান।

নিহতদের একজন মেহেদী হাসানের মা, তার নাম জানা যায়নি। নিহত অপরজন এ পুলিশ সদস্যের স্ত্রী আফরোজা আক্তার শান্তা (২৮)। তিনি ঢাকার কদমতলীর থানার শ্রীধারা এলাকার আজিজুল হকের মেয়ে।

ঘটনার বর্ণনায় এসআই মেহেদী হাসান বলেন, “রাতে আমার মা ও আমার স্ত্রী পূর্বাচল ৩০০ ফিট এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। পরে দুজনকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানকার চিকিৎসকরা আমার মাকে মৃত ঘোষণা করেন।

“পরে আমার স্ত্রীকে ওখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে আমার স্ত্রী মারা যান।” 

চিকিৎসকের বরাতে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, “আমরা জানতে পেরেছি এই ঘটনায় আরো এক নারী কুর্মিটোলা হাসপাতালে মারা যান ও আফরোজা নাম এক নারীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

“নিহত নারীর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”