লটারির মাধ্যমে গণপূর্তের আরো ২৫৪ প্রকৌশলীকে বদলি
প্রথম দফায় বদলি করা হয় ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে।
স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুষ্ঠু মানবসম্পদ ব্যবস্থাপনার লক্ষ্যে আরও ২৫৪ জন উপ-সহকারী প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি করেছে গণপূর্ত অধিদপ্তর।
সোমবার ঢাকার সেগুনবাগিচায় পূর্ত ভবনের সম্মেলন কক্ষে এ লটারি হয় বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
গেল বৃহস্পতিবার প্রথমবারের মতো লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি করা হয়।
দ্বিতীয় দফায় ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ১১৯ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, খুলনা বিভাগে ২৭ জন, বরিশাল বিভাগে ১৩ জন, সিলেট বিভাগে ৮ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন এবং রংপুর বিভাগে ২২ জন উপ-সহকারী প্রকৌশলীকে পদায়ন করা হয়েছে।
আরো পড়ুন
