রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময়
সেনাবাহিনীর ফেইসবুক পেইজে বলা হয়েছে, সস্ত্রীক বঙ্গভবনে যান সেনাপ্রধান।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
শনিবার ঈদের দিন দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধান সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করেছেন বলে সেনাবাহিনীর ফেইসবুক পেইজে দেওয়া এক পোস্টে জানানো হয়।
সেখানে বলা হয়, সাক্ষাৎকালে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
ঈদুল আজহা উপলক্ষে শনিবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আরও পড়ুন:
