ঈদের দিন প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা ও নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ
সরকারপ্রধানের দপ্তর বলছে, ঈদের শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে এই সৌজন্য সাক্ষাৎ।
ঈদুল আজহা উপলক্ষে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
শনিবার ঈদের দিন তারা সস্ত্রীক রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় যান বলে সরকারপ্রধানের দপ্তর থেকে এক বার্তায় জানানো হয়।
সেখানে বলা হয়, ঈদের শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে এই সৌজন্য সাক্ষাৎ হয়।
