১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

২ ঘণ্টা পর শাহবাগের সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

রাতের মধ্যে দাবি পূরণ না হলে বৃহস্পতিবারও সড়ক অবরোধ করার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনে নামা এইচএসসি পরীক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2026, 08:38 PM

Updated : 11 Sep 2026, 03:39 PM

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে আন্দোলনে নামা এইচএসসি পরীক্ষার্থীরা দুই ঘণ্টা পর শাহবাগের সড়ক ছেড়েছেন। 

সড়ক ছাড়ার আগে তারা বলেছেন, বুধবার রাতের মধ্যে দাবি পূরণ না হলে বৃহস্পতিবারও অবরোধ কর্মসূচি পালন করা হবে। 

বুধবার রাত ৭টা ৫৫ মিনিটে শাহবাগে অবরোধ শেষ করেন তারা। 

বৃহস্পতিবারের কর্মসূচি সম্পর্কে আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাহাত আহমেদ বলেন, "আমাদের দাবি একটাই, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে লং মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।"