প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের সাক্ষাৎ
“সাক্ষাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।”
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক জানান, প্রধানমন্ত্রী যে হোটেলে উঠেছেন, সেখানে এই সাক্ষাৎ হয়।
“সাক্ষাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়,” বলেন তিনি।
