২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে আরো ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৬ জন

গেল ২৪ ঘণ্টায় আরো ১৩৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

হামের উপসর্গ নিয়ে আরো ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৬ জন
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2026, 06:22 PM

Updated : 19 Sep 2026, 02:28 PM

দেশে গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো চার জনের মৃত্যু হয়েছে। 

এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮১৬ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আরো ১৩৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তর গেল ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে। এ পর্যন্ত সারাদেশে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৬ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ৭৩৯ জন প্রাণ হারিয়েছেন।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩২২ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১০৮ জন। 

এছাড়া রাজশাহীতে ৯১, চট্টগ্রামে ৬১, বরিশালে ৪৪, ময়মনসিংহে ৭০, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১১ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় আরো ৮৭০ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে, তাদের মধ্যে ভর্তি হয়েছে ৮১৬ জন।

এর মধ্যে সবচেয়েছে বেশি, ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি ২৬৩ জন। এছাড়া রাজশাহীতে ৩৩, সিলেটে ৮৩, চট্টগ্রামে ২১৯, বরিশালে ১২৫, ময়মনসিংহে ৩২, খুলনায় ৪২, রংপুরে ১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

হাম ও হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজার ১৮২ জন। তাদের মধ্যে ১ লাখ ৬ হাজার ৫৩ জন হাসপাতাল ছেড়েছে।

দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৭ হাজার ৪১০। আর হাম রোগী শনাক্ত হয়েছে ১৫ হাজার ৮৭৪।