১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘৯৯৯’ নম্বরে ফোন, ধানমন্ডির বাসা থেকে গৃহকর্মী উদ্ধার

ওই গৃহপরিচারিকা বাঁচার আকুতি জানিয়ে ৯৯৯ ফোন করে বলেন, “আমাকে বাঁচান। আমাকে ওরা অত্যাচার কইরা মাইরা ফালাইব। আমাকে আপনারা বাইর কইরা নিয়া যান। নাইলে আমি নিজেই গলায় দড়ি দিমু।”

‘৯৯৯’ নম্বরে ফোন, ধানমন্ডির বাসা থেকে গৃহকর্মী উদ্ধার

ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2023, 06:34 PM

Updated : 22 Nov 2023, 06:33 PM

রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে এক গৃহপরিচারিকাকে উদ্ধার করারি পর পুলিশ বলছে, ‘বাঁচার আকুতি’ জানিয়ে ওই গৃহপরিচারিকা  জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করেছিলেন।

জাতীয় জরুরি সেবা ৯৯৯’এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এক বার্তায় জানান, মঙ্গলবার সন্ধ্যায় সুমি নামের বিশ বছর বয়সী ওই গৃহপরিচারিকা বাঁচার আকুতি জানিয়ে ৯৯৯ ফোন করে বলেন, “আমাকে বাঁচান। আমাকে ওরা অত্যাচার কইরা মাইরা ফালাইব। আমাকে আপনারা বাইর কইরা নিয়া যান। নাইলে আমি নিজেই গলায় দড়ি দিমু।”

ফোন পাওয়ার পর ধানমন্ডি থানায় যোগাযোগ করা হলে পুলিশের একটি দল দ্রুত গৃহপরিচারিকার দেওয়া ঠিকানা অনুযায়ি ধানমন্ডির ১১ নম্বর সড়কের ওই বাসায় যায়।

পরে সেখান থেকে সুমিকে উদ্ধার করে থানায় এনে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

ধানমন্ডি থানার ওসি পারভেজ ইসলাম বলেন, “ওই গৃহপরিচারিকাকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। মূলত ওই গৃহপরিচারিকা আর ওই বাসায় কাজ করতে চাচ্ছিলেন না।

“গৃহকর্তা বা অন্য কারো বিরুদ্ধে অভিযোগ না করায় আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।”