ঢাকায় দিলু রোডের ভবনে আগুন, ১০ মিনিটে নিয়ন্ত্রণে
নয় তলা ভবনের আট তলার একটি কক্ষে আগুন লাগে।
রাজধানীর মগবাজারের দিলু রোডের একটি ভবনে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার রাত ৯টা ১৮ মিনিটে নয় তলা ভবনের আট তলার একটি কক্ষে আগুন লাগে; ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ১০ মিনিটেই তা নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, আগুন লাগার পর সাড়ে ৯টায় ফায়ার সার্ভিস সেখানে পৌঁছায়। ৯টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি; তদন্তের পর আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যাবে, বলেন রাকিবুল হাসান।
