১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পদোন্নতি পেয়ে সচিব হলেন একজন, ২ জনকে রদবদল

সরকার গঠনের পর থেকে গত দুই মাসে প্রশাসনে নিয়মিত পরিবর্তন আনছে তারেক রহমানের সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2026, 10:51 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

প্রশাসনে রদবদলের অংশ হিসেবে দুই সচিবের দপ্তর পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি একজন অতিরিক্ত সচিবকে সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে সচিব হিসেবে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

আর এ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানাকে বদলি করা হয়েছে  খাদ্য মন্ত্রণালয়ে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক আদেশে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সরকারকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্তর্বর্তী সরকারের সময় পেরিয়ে ভোটের মাধ্যমে জয়ী হয়ে সরকার গঠন করা তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির সরকার প্রশাসনে রদবদল আনছে। ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পর থেকে এসব পরিবর্তন আসছে।