১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পেল ১২ সংগঠন

দেশের ৭৫০টিরও বেশি সংগঠনের মধ্য থেকে ১২টি সংগঠনের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পেল ১২ সংগঠন

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডে শনিবার বিজয়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা ও সিআরআইয়ের চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2023, 04:19 PM

Updated : 19 Nov 2023, 12:25 AM

মানবিক কাজের মাধ্যমে সমাজে অবদান রাখার স্বীকৃতি হিসেবে দেশের সেরা ১২ যুব সংগঠনকে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২৩’ দেওয়া হয়েছে।

সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে শনিবার এই পুরস্কার দেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশনের-সিআরআইর চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়।

দেশের ৭৫০টিরও বেশি সংগঠনের মধ্য থেকে ছয় ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়ার আয়োজক আওয়ামী লীগের গবেষণা উইং সিআরআই’র অঙ্গ প্রতিষ্ঠান ‘ইয়াং বাংলা’।

Image

সামাজিক অন্তর্ভুক্তি ক্যাটাগরিতে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

সপ্তমবারের এই আয়োজনে দক্ষতা ও কর্মসংস্থান ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে 'সম্ভাবনা' ও 'ঋতু হেলথ অ্যান্ড ওয়েলবিং ফাউন্ডেশন'; শিল্প ও সংস্কৃতি ক্যাটাগরিতে পেয়েছে 'অভিনন্দন ফাউন্ডেশন' ও 'টং-এর গান'; কমিউনিটর সুস্থতা ক্যাটাগরিতে 'নপম ফাউন্ডেশন' ও 'অলট্রাস্টিক পিপল'স ইউথ অরগানাইজেশন'; সামাজিক অন্তর্ভুক্তি ক্যাটাগরিতে 'উইমেন'স ড্রিমার ক্রিকেট একাডেমি' ও 'ভালো কাজের হোটেল'; জলবায়ু ও পরিবেশ ক্যাটাগরিতে 'ওয়াইল্ড লাইফ এন্ড স্নেইক রেসকিউ টিম ইন বাংলাদেশ' ও 'ইকো-নেটওয়ার্ক গ্লোবাল'; উদ্ভাবন ও যোগাযোগ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে 'ক্লিয়ার কনসেপ্ট' ও 'টিম অ্যাটলাস'।

অনুষ্ঠানে ‘স্বাধীন বাংলা ফুটবল দল’ ও ‘খেলা ঘর’ সংগঠনকে আজীবন সম্মাননা দেওয়া হয়। স্বাধীন বাংলা ফুটবল দলের পক্ষে সম্মাননা নেন দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু এবং সহ-অধিনায়ক প্রতাপ শঙ্কর হাজরা।

Image

সিআরআইয়ের চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়ের হাত থেকে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড নিচ্ছেন শিল্প ও সংস্কৃতি ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তরা।

ইয়াং বাংলার এই আয়োজনে সকালে যোগ দেন সিআরআইর চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় ও সিআরআইর ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিকী।

সিআরআইর ট্রাস্টি জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শ ম রেজাউল করিম, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, সাংসদ নাহিম রাজ্জাক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পুরানো খবর:

শুরু হল জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের সপ্তম আসর