১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

টিপু-প্রীতি হত্যা: প্রতিবেদন দিতে আবার সময় নিল ডিবি

এ পর্যন্ত ৯ বার সময় পেয়েছে সংস্থাটি।

টিপু-প্রীতি হত্যা: প্রতিবেদন দিতে আবার সময় নিল ডিবি

ফাইল ছবি।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2023, 06:37 PM

Updated : 11 Jan 2023, 06:40 PM

ঢাকার মতিঝিলের আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতি হত্যা মামলার প্রতিবেদন জমার পিছিয়ে ২৭ ফেব্রুয়ারি নতুন দিন রেখেছে আদালত।

বুধবার ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী প্রতিবেদন জমার এ নতুন তারিখ দেন।

এদিন প্রতিবেদন দাখিলের দিন থাকলেও গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. ইয়াসিন সিকদার তা জমা দিতে পারেননি। প্রতিবেদন দিতে এ পর্যন্ত ৯ বার সময় পেয়েছে সংস্থাটি।

গত ২৪ মার্চ রাতে ঢাকার শাজাহানপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু।

ওই সময় টিপুর গাড়ির পাশে রিকশায় থাকা কলেজছাত্রী প্রীতিও গুলিতে নিহত হন। টিপুর গাড়িচালক মুন্না হন গুলিবিদ্ধ।

এ ঘটনায় টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন।

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ এ পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করেছে। এর আগে সুমন শিকদার ওরফে মুসাসহ গ্রেপ্তার তিনজন হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন বলে জানিয়েছিল পুলিশ।

আরও পড়ুন

পুরানো খবর:

টিপু খুন হন স্থানীয় আওয়ামী লীগ নেতার পরিকল্পনায়: র‌্যাব

পুরানো খবর:

টিপু হত্যার সন্দেহভাজন মুসা ওমানে গ্রেপ্তার

পুরানো খবর:

টিপু হত্যা: তিন দফা রিমান্ডের পর মুসার জবানবন্দি