১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই শ্রমিকের

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2023, 02:07 AM

Updated : 14 Oct 2023, 02:07 AM

ঢাকার শাহ আলী থানা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে মিরপুরের বেড়িবাঁধ রয়েল হাউজিংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

শাহ আলী থানার এসআই এসএম সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট চারজনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রুবেল দাস (২৬) ও হৃদয় দাসকে (২২) চিকিৎসকরা মৃত আনা হয় বলে জানান। আহত জামাল ও লিটন দাস প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, তিনটি লোহার পাইপের সঙ্গে ‘চেইন কপার’ লাগিয়ে জুতা তৈরির মেশিন ট্রাক থেকে নামানোর সময় এ দুর্ঘটনা ঘটে। লোহার পাইপের সঙ্গে বিদ্যুতের তার লেগে ওই চার শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন।

পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন বলেন, “শ্রমিকদের একজন সরদার আছে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।”

নিহতদের লাশ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ৩ অক্টোবর ২০২৩ তারিখে:

https://www.facebook.com/bdnews24/posts/pfbid02eVPb99BxQGXmXshMwhENJD8zErVmQwv6hrjPfFoqDPUQdxou3QgGH6kEUixrb9Mml