১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিএনপি ও জামায়াতের সঙ্গে ইসির সংলাপ বুধবার

একই দিন নতুন দল জাতীয় নাগরিক পার্ট-এনসিপি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকেও (মার্কসবাদী) ডাকা হয়েছে।

বিএনপি ও জামায়াতের সঙ্গে ইসির সংলাপ বুধবার
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2025, 01:15 PM

Updated : 26 Aug 2026, 05:08 PM

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ধারাবাহিকতায় বুধবার বিএনপি ও জামায়াতে ইসলামী সঙ্গে আলোচনায় বসছে নির্বাচন কমিশন।

একই দিন নতুন দল জাতীয় নাগরিক পার্ট-এনসিপি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকেও (মার্কসবাদী) ডাকা হয়েছে।

সোমবার ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানান।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার, রোববার, সোমবার  ও বুধবার- চার দিন মিলিয়ে ৪৮টি দলকে আমন্ত্রণ জানানো হল।

নতুন দুটি দল নিয়ে বর্তমানে ৫৫টি নিবন্ধিত দল রয়েছে। এর বাইরে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও তিনটির নিবন্ধন বাতিল রয়েছে।

ইসির জনসংযোগ শাখা বলছে, বুধবার সকালের পর্বে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি-বিএজেএমপি, ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, গণসংহতি আন্দোলন ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম।

দুপুর ২টা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, গণঅধিকার পরিষদ-জিওপি, নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি-বিআরপি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) সংলাপে বসবে নির্বাচন কমিশন। 

এর আগে জামায়াতের সংলাপে আসার কথা ছিল এদিন। পরে তারিখ পরিবর্তন হয়। 

আরও পড়ুন:

আরও ১২ দলের সঙ্গে রোববার বসছে ইসি

ইসির সংলাপ তালিকায় পরিবর্তনসোমবার জাকের পার্টিপরে জামায়াত

ইসির সংলাপে প্রথম দিন ডাক পেল যে ১২ দল

আচরণবিধি মেনে চলুনসিইসি

নিবন্ধনের আরও কাছে এনসিপি ও বাসদ মার্কসবাদী

ইসির সংলাপে জাতীয় পার্টি ডাক পাবে?