০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

হাম: একদিনে আরও ৭ শিশুর মৃত্যু, প্রাণহানি ৬০০ ছাড়াল

গেল একদিনে নতুন করে ৫৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2026, 04:28 PM

Updated : 11 Sep 2026, 03:20 PM

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো সাত শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত হাম এবং এই রোগের উপসর্গ নিয়ে ৬০১ জন শিশুর মৃত্যু হয়েছে। 

গেল একদিনে নতুন করে ৫৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। 

বুধবার বার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯০ জনের। এ ছাড়া সন্দেহজনক হাম রোগের লক্ষণ নিয়ে ৫১১ জন মারা গেছে।

এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২১০ জন ঢাকায় মারা গেছে; আর ৮৫ জন রাজশাহী বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ জন হাম আক্রান্ত হয়েছে; এই সময়ে ১ হাজার ২১০ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে; যাদের মধ্যে ১ হাজার ৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

গেল ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে হাসপাতালে সবচেয়ে বেশি রোগী ৩৮৪ ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। আর সবচেয়ে কম ১৮ জন ভর্তি হয়েছ রংপুরে।

এ নিয়ে দেশে হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েচে ৭৪ হাজার ৫৭২ জনে এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯ হাজার ১৯১ জন।