১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কাস্টমসের মফিজুর ও তার স্ত্রীর ২ ফ্ল্যাট জব্দ

‘জ্ঞাত আয়বহির্ভূত’ সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে মফিজুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2026, 06:06 PM

Updated : 26 Aug 2026, 02:48 PM

কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেটের সাবেক সহকারী কমিশনার ভূইয়া মফিজুর রহমান ও তার স্ত্রী দিলশাদ জাহান লুসির নামে ঢাকার দক্ষিণখানের দুটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছে আদালত।

দুদকের আবেদনে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এ

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য দিয়েছেন।

‘জ্ঞাত আয়বহির্ভূত’ ৯২ লাখ ১০ হাজার ২৩৯ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে গত বছরের ১৪ অক্টোবর মফিজুর রহমানের বিরুদ্ধে মামলা করে দুদক।

সংস্থাটির উপপরিচালক রোমান উদ্দিন ফ্ল্যাট জব্দের আবেদনে বলেন, তদন্তে দেখা যাচ্ছে মফিজুর রহমান সম্পদ ও বাড়ি অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। সেটি করতে পারলে মামলার বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় থেকে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করাসহ সকল উদ্দেশ্য ব্যর্থ হবে। এ অবস্থায় তার স্থাবর সম্পদ জব্দ করা প্রয়োজন।