২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে আমিরাত রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বিনিয়োগ নিয়ে আলোচনা

জ্বালানি, অবকাঠামো, এভিয়েশন, তথ্যপ্রযুক্তি ও রেলওয়ে খাত নিয়ে আলোচনা হওয়ার তথ্যও দিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব।

প্রধানমন্ত্রীর সঙ্গে আমিরাত রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বিনিয়োগ নিয়ে আলোচনা

ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Sep 2026, 04:41 PM

Updated : 28 Sep 2026, 04:41 PM

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি আল-হামুদি।

রোববার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ হওয়ার তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু।

তিনি বলেন, “সাক্ষাতে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, বাংলাদেশি দক্ষ জনশক্তির কর্মসংস্থান বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।”

জ্বালানি, অবকাঠামো, এভিয়েশন, তথ্যপ্রযুক্তি, রেলওয়ে ও লজিস্টিকসসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হওয়ার কথাও বলেন উপ প্রেস সচিব।

সাক্ষাতের সময় অন্যদের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।