১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

৭ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর

প্রথম ধাপে ভোট হবে দেশের ৮০ উপজেলায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Sep 2026, 04:58 PM

Updated : 17 Sep 2026, 03:00 AM

স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের নির্বাচন ৭ ধাপে করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, যার প্রথম ধাপ হবে ১২ নভেম্বর।

সোমবার নির্বাচন কমিশনে বৈঠক শেষে এ তথ্য জানান কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ইসি সকালে কমিশন সভা করেন। পরে সাংবাদিকদের ব্রিফিং করেন এ নির্বাচন কমিশনার।

তিনি বলেন, “স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে প্রাক প্রস্তুতি মূলক সভা করেছি।  সাত ধাপে ভোট করার প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। “

বিকালে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এ নির্বাচন কমিশনার জানান, সাড়ে চার হাজার ইউপির মধ্যে ৭ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।

“প্রথম ধাপ ১২ নভেম্বর,  দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর,  ৩য় ধাপ ৩০ ডিসেম্বর।  ৪র্থ ধাপ আগামী বছরের ১৭ জানুয়ারি, ৫ম ধাপ আগামী বছরের ৪ ফেব্রুয়ারি, ৬ষ্ঠ ধাপ ২২ এপ্রিল এবং ৭ম ধাপ ২৭ মে।“

প্রথম ধাপে  ৮০ উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানান এ নির্বাচন কমিশনার।

ভোটের সম্ভাব্য সময় জানালেও নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করবে ইসি।

বছর শেষে ইউপি ভোট দিয়ে স্থানীয় সরকারের নির্বাচন শুরু করতে চায় ইসি

ইউপি নির্বাচন: প্রস্তুতি শেষ পর্যায়ে, তফসিল এ মাসেই

ইউপি নির্বাচন: দেড় দশক পর বাড়ছে প্রার্থীর জামানত ও ভোটের ব্যয়

স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি জারি: প্রচারে কী করা যাবে, কী করতে মানা