১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

যাত্রাবাড়ীতে ‘ছুরিকাঘাতে’ শিক্ষার্থী খুন

“রাতে কাজলায় একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছিল মাহিম। পথে ১০ থেকে ১২ জন তাকে ছুরিকাঘাত করে,” ভাষ্য বন্ধু রায়হানের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2026, 01:27 AM

Updated : 26 Aug 2026, 02:57 PM

ঢাকার যাত্রাবাড়ীর কাজলা এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে এক শিক্ষার্থীর মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ। 

মাহিম মিয়া (১৫) নামের ওই শিক্ষার্থী মাদ্রাসার হেফজ বিভাগে পড়তেন।

রোববার রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে হামলার শিকার হন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মাহিমের লাশ মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।

নিহতের বন্ধু রায়হানের ভাষ্য, রাতে কাজলায় একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছিল মাহিম। স্কুলের গলিতে ১০ থেকে ১২ জন তাকে ছুরিকাঘাত করে।

মাহিমের বাবার নাম দ্বীন ইসলাম। তিনি ফলের ব্যবসা করেন। কাজলা এলাকায় তাদের বাসা। গ্রামের বাড়ি কিশোরগঞ্জ সদরে।