১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ভেন্টিলেটর ছাড়াই’ শ্বাস নিতে পারছেন সৈয়দ মনজুরুল ইসলাম

“ভিজিটরদের কম ভিড় করতে চিকিৎসকরা আমাদের বলেছেন। ভিজিটর বেশি হলে ইনফেকশন হওয়ার শঙ্কা রয়েছে।"

‘ভেন্টিলেটর ছাড়াই’ শ্বাস নিতে পারছেন সৈয়দ মনজুরুল ইসলাম
সৈয়দ মনজুরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2025, 09:15 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন এমিরেটাস অধ্যাপক ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম 'ভেন্টিলেশন সাপোর্ট' ছাড়াই স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন।

চিকিৎসকের বরাত দিয়ে বাংলা একাডেমির পরিচালক কবি সরকার আমিন মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

তিনি বলেন, "মনজুর স্যার এখন ভেন্টিলেশন সাপোর্ট ছাড়াই স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন।"

হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার থেকে হাসপাতালে ভর্তি মনজুরুল ইসলাম। রোববার সন্ধ্যায় অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়।

হাসপাতালে ভর্তির পর থেকে তার চিকিৎসার নিয়মিত খোঁজখবর রাখছেন 'অন্যপ্রকাশের’ প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “স্যারকে সন্ধ্যার দিকে ভেন্টিলেশন সাপোর্ট খুলে সিসিইউতে দেওয়া হয়েছে। তবে এখনো তিনি শঙ্কামুক্ত নন। 

“এজন্য ভিজিটরদের কম ভিড় করতে চিকিৎসকরা আমাদের বলেছেন। ভিজিটর বেশি হলে ইনফেকশন হওয়ার শঙ্কা রয়েছে।"

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষক ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম শুক্রবার হৃদরোগে আক্রান্ত হলে তাকে ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। 

সেখানে ভর্তির পর পরীক্ষা নিরীক্ষা শেষে রাতেই তার হৃদযন্ত্রে অস্ত্রোপচার করে দুটি রিং পরানো হয়।

আগের খবর

শিক্ষাবিদ-সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম 'লাইফ সাপোর্টে'

শিক্ষাবিদ-সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলামের হার্টে অস্ত্রোপচার