১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কামরাঙ্গীরচরে চুলার আগুনে দগ্ধ শিশুর মৃত্যু

৬ বছর বয়সী শিশুটির দেহের ৩৫ শতাংশ পুড়েছিল।

কামরাঙ্গীরচরে চুলার আগুনে দগ্ধ শিশুর মৃত্যু

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট ভবন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2023, 09:11 PM

Updated : 16 Feb 2023, 09:11 PM

ঢাকার কামরাঙ্গীরচরে গ্যাসের চুলার আগুনে দগ্ধ এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

সুবর্ণা আক্তার নামে ৬ বছর বয়সী শিশুটি মুসলিমবাগে একটি ভাড়া করা বাসায় পরিবারের সঙ্গে থাকত।

সোমবার বাসায় গ্যাসের চুলা থেকে তা্র জামায় আগুন ধরে গিয়েছিল। তাকে ভর্তি করা হয় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

সেখানেই বৃহস্পতিবার তার মৃত্যু হয় বলে কামরাঙ্গীরচর থানার এসআই নুসরাত জাহান নূপুর জানিয়েছেন।

তিনি বলেন, “গত সোমবার দুপুরে বাসায় গ্যাসের চুলা থেকে অসাবধানতাবশত সুবর্ণার জামায় আগুন ধরে যায়। তার শরীরে ৩৫ শতাংশ পুড়ে গিয়েছিল।”

সুবর্ণার বাবা নুর ইসলাম মাতব্বর, তিনি নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তার বাড়ি ভোলার সদরের চর ভায়ায়।

নুর ইসলামের দুই মেয়ে ও এক ছেলের মধ্যে সুবর্ণা সবার ছোট।