১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কেরাণীগঞ্জের আগুন নিয়ন্ত্রণে

আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতি সম্পর্কে তথ্য জানা সম্ভব হয়নি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2023, 08:09 PM

Updated : 15 Dec 2023, 09:50 PM

ঢাকার কেরাণীগঞ্জের চর গলগলিয়া এলাকায় অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেজিং কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

সংস্থাটির আটটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় রাত ৯টায় সেখানে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা জসীম উদ্দীন দোলন বলেন, ধলেশ্বরী ১ নম্বর সেতুর কাছে আমিন কর্পোরেশন নামের কারখানাটি আগুন ধরে সন্ধ্যা ৭টা ৫ মিনিটে।

টিনশেড কারখানাটির আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় দুই ঘণ্টা লেগে যায় বলে জানান তিনি।

আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতি সম্পর্কে তথ্য দিতে পারেননি ফায়ার সার্ভিস কর্মকর্তা দোলন।