১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পল্লবী থানার সাবেক ওসি ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক ওসি অপূর্ব হাসানের বিরুদ্ধে ছাত্রজনতার ওপর গুলি, হত্যা, সোনা চোরাচালান ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2025, 06:51 PM

Updated : 26 Aug 2026, 12:45 PM

রাজধানীর পল্লবী থানার সাবেক ওসি অপূর্ব হাসান ও তার স্ত্রী ফাতিমা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের আবেদনে মঙ্গলবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য দিয়েছেন।

অপূর্ব হাসানের বিরুদ্ধে জুলাই আন্দোলনে ছাত্রজনতার ওপর গুলি, হত্যা, সোনা চোরাচালান ও ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

সংস্থাটির উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়ার আবেদনে বলেন, বর্তমানে পলাতক অপূর্ব হাসান ও তার স্ত্রী ফাতিমা রহমান সপরিবারে বিদেশে পালিয়ে যেতে পারেন। তারা দেশত্যাগ করলে অভিযোগের অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিতকরণ করা প্রয়োজন।