১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সাবেক এমপি নূর মোহাম্মদ ও স্ত্রী-ভাতিজার দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন আদালত এ আদেশ দেয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2026, 04:28 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নূর মোহাম্মদ, তার স্ত্রী রওশন আরা বেগম ও ভাতিজা সাইফুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল সাব্বির ফয়েজ সোমবার এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান। 

দুদকের পক্ষে সংস্থার সহকারি পরিচালক বিষাণ ঘোষ তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, নূর মোহাম্মদ ও তার ভাতিজা সাইফুল ইসলামসহ তাদের উপর নির্ভরশীলদের জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধান চলাকালে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশত্যাগের সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু ও যথাযথ অনুসন্ধানের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন।