১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মিশা-ডিপজল কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে অভিনেত্রী নিপুণের রিট

নির্বাচনে মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে অনিয়ম ও কারচুপির অভিযোগ রয়েছে বলে রিটকারীর আইনজীবীর ভাষ্য।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 09:07 PM

Updated : 10 Sep 2026, 12:05 PM

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির কার্যকারিতা স্থগিত চেয়ে রিট আবেদন করেছেন পরাজিত সাধারণ সম্পাদক পদপ্রার্থী অভিনেত্রী নাসরিন আক্তার নিপুণ। 

বুধবার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি দায়ের করা হয় বলে অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক জানান।

শাহ মঞ্জুরুল হক সাংবাদিকদের বলেন, রিটে মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

গত ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নিরবাচন অনুষ্ঠিত হয়। 

পরদিন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু, যেখানে ২৬৫ ভোট পেয়ে সভাপতি পদে জয়ী হন মিশা সওদাগর। তার প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি পেয়েছেন ১৭০ ভোট।

২২৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসরিন আক্তার নিপুণ অল্প ভোটে হেরেছেন; তিনি পেয়েছেন ২০৯ ভোট।

রিটকারী আইনজীবী শাহ মঞ্জুরুল হক বলেন, “নির্বাচনে মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ রয়েছে। এ বিষয়ে তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।”

পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনাও চাওয়া হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সভাপতি মিশা সওদাগর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা এখনো রিটের বিষয়ে জানেন না।

“আমরা এখনো রিটের কপি পাইনি, পেলে আইনজীবীর সঙ্গে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা নেব,” বলেন এই অভিনেতা। 

অন্যদিকে অভিনেত্রী নিপুণের মোবাইল ফোনে কল করে সেটি বন্ধ পাওয়া গেছে। 

চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে মিশা-ডিপজল

শিল্পী সমিতির নির্বাচন: ডিপজলের বিরুদ্ধে টাকা দেওয়ার অভিযোগ

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জয় পেলেন যারা 

শিল্পী সমিতির নির্বাচন: এফডিসিতে নিরাপত্তার কড়াকড়িতে ক্ষোভ

শিল্পী সমিতির নির্বাচন ঘিরে সরগরম এফডিসিশিল্পী সমিতির নির্বাচন: এফডিসিতে উৎসবের আমেজ