২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ঢাকা বারে চলছে নির্বাচন

২৩টি পদের জন্য প্রার্থী ৪৬, মোট ভোটার ১৯ হাজার ৬২৯ জন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2023, 08:06 PM

Updated : 22 Feb 2023, 08:06 PM

দেশের বৃহত্তম আইনজীবী সমিতি ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এতে প্রতিদ্বন্দ্বিতা করছে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল এবং বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নীল প্যানেল।

বুধবার সকালে ভোটগ্রণ শুরু হয়, বৃহস্পতিবার অবধি তা চলবে। নির্বাচনে ভোট দিতে ভোটার হয়েছেন ঢাকা বারের ২৭ হাজার ৯২৪ সদস্যের মধ্যে ১৯ হাজার ৬২৯ জন।

নির্বাচনে সমিতির ২৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্যানেলের ৪৬ জন।

সাদা প্যানেলে সভাপতি পদে মিজানুর রহমান মামুন এবং সাধারণ সম্পাদক পদে খন্দকার গোলাম কিবরিয়া জুবায়ের পার্থী হয়েছেন।

এই প্যানেলের জ্যেষ্ঠ সহসভাপতি পদে রুমানা জামান রীতু, সহসভাপতি পদে শ্রী প্রাণ নাথ, কোষাধ্যক্ষ বিবি পদে ফাতেমা (মুন্নী), জ্যেষ্ঠ সহ-সাধারণ সম্পাদক পদে ফাহিম শরীফ, সহ-সাধারণ সম্পাদক পদে মো. মাহবুব হোসেন জয়, গ্রন্থাগার সম্পাদক পদে মো. রেজাউল হক মিয়া রিপন, সাংস্কৃতিক সম্পাদক পদে শিখা ইসলাম, দপ্তর সম্পাদক পদে মো. গোলাম কিবরিয়া সুমন, ক্রীড়া সম্পাদক পদে এস এম মিজানুর রহমান ও সমাজকল্যাণ সম্পাদক পদে মো. আবুল হাসনাত জিহাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাদা প্যানেলের সদস্য প্রার্থীরা হলেন- গাজী ইমরুল, জহির উদ্দিন, আশিফুল ইসলাম মুরাদ, আসলাম

হোসেন, মো. কামাল হোসেন, তানজির হোসেন রবিন, ইসমত আরা শারমিন রীমু, নাসির উদ্দিন, সঞ্জয় কুমার কর্মকার, শারমিন সুলতানা টুম্পা ও ইয়াসিন জাহান নিশান।

নীল প্যানেল থেকে সভাপতি পদে খোরশেদ মিয়া আলম এবং সাধারণ সম্পাদক পদে সৈয়দ নজরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই প্যানেলে সিনিয়র সহসভাপতি পদে আব্দুর রাজ্জাক, সহসভাপতি পদে মো. সহিদুজ্জামান, কোষাধ্যক্ষ পদে আব্দুর রশীদ মোল্লা, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে জহিরুল হাসান মুকুল, সহ-সাধারণ সম্পাদক পদে সৈয়দ মো. মইনুল হোসেন অপু, গ্রন্থাগার সম্পাদক পদে নার্গিস পারভীন মুক্তি, সাংস্কৃতিক সম্পাদক

পদে নূরজাহান বেগম বিউটি, দপ্তর সম্পাদক পদে আনোয়ারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে মোবারক হোসেন ও সমাজকল্যাণ সম্পাদক পদে মাহবুব হাসান রানা প্রার্থী হয়েছেন।

সাদা প্যানেলের সদস্য প্রার্থীরা হলেন- আলী মর্তুজা, মাহফুজুর রহমান ইলিয়াস, আনোয়ার হোসেন চাদ, মো. আরিফ, সোহেল উদ্দিন রানা, ইয়াকুব আলী, মোহাম্মদ আলী বাবু, মুক্তা বেগম, মোজ্জাম্মেল হক, রেজাউল হক রিয়াজ ও রুবিনা আক্তার রুবা।

এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু।

গতবারের নির্বাচনের পর তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির আইনজীবীরা সংবাদ সম্মেলন এবং বার কাউন্সিলে নালিশ দিলেও এবার ভোটে অংশ নিচ্ছেন তারা।