শাকিলা জেরিন
জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। স্নাতক ও স্নাতকোত্তর লালমাটিয়া মহিলা কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে। সাংবাদিকতার শুরু দৈনিক আমাদের সময়ে, ৫ বছরের যাত্রার শেষ ৩ বছর ছিলেন মাল্টিমিডিয়া টিম লিডার। বণিক বার্তায় জ্যেষ্ঠ সহসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভালোবাসেন নারী, নর কিংবা প্রাণী নির্বিশেষে সকলের অধিকারের জন্য লিখতে, কাজ করতে।