০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

শাহরিয়ার নোবেল

শাহরিয়ার নোবেল

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যারিল্যান্ডে জার্নালিজম স্টাডিজের পিএইচডি শিক্ষার্থী। গণমাধ্যম ও রাজনীতি নিয়ে তার বিশেষ আগ্রহ রয়েছে। গবেষণা করছেন, গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা, সামাজিক পরিচয় ও রাজনৈতিক যোগাযোগ নিয়ে। জন্ম নেত্রকোণার হাওরবেষ্টিত মদন উপজেলায়, সেখানেই শৈশব ও বেড়ে ওঠা। উচ্চমাধ্যমিকের জন্য ঢাকায় আসা–ভর্তি হন মাইলস্টোন কলেজে। এরপর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতায় পড়াশোনা শেষে যমুনা টেলিভিশনের অনলাইন বিভাগে কর্মজীবন শুরু করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে রিপোর্টার হিসেবে কর্মরত অবস্থায় শিক্ষাছুটি নিয়ে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটিতে গণযোগাযোগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।