বিশ্বচিত্র ২০২০: ত্রস্ত, তটস্থ, অচেনা পৃথিবী
ব্যস্ত সব শহর শুনশান, বেশিরভাগ মানুষ ঘরবন্দি, জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে বেরোনো মানুষের চোখে-মুখে আতঙ্ক; চলছে না গাড়িঘোড়া, ট্রেন-বিমান নিশ্চল, হাসপাতালে উপচে পড়া রোগীর ভিড়, মর্গে সারি সারি মৃতদেহ- করোনাভাইরাস মহামারীতে চলতি বছর বিশ্বের অসংখ্য দেশ, শহর-নগরকে নতুন এ বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে।