মজিদ মাহমুদ
তাঁর জন্ম ১৯৬৬ সালে পাবনা জেলার চরগড়গড়ি গ্রামে। তিনি সাংবাদিকতা, অধ্যাপনা ও সমাজসেবার সঙ্গে যুক্ত। মজিদ মাহমুদ ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে প্রথম শ্রেণিতে এম.এ ডিগ্রি লাভ করেন। ইতোমধ্যেই ১৫টি কাব্যগ্রন্থ, ১৫টি প্রবন্ধ-গবেষণাগ্রন্থ ও ৪টি উপন্যাসসহ তার মোট ৬০টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গবেষণা বৃত্তির অধীনে ‘রবীন্দ্রনাথের ভ্রমণ-সাহিত্য’ এবং নজরুল ইনসটিটিউটের গবেষণা বৃত্তির অধীনে ‘নজরুল তৃতীয় বিশ্বের মুখপাত্র’ শীর্ষক গবেষণাকর্ম সম্পাদন করেছেন।
তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থ
কাব্যগ্রন্থ: মাহফুজামঙ্গল, ১৯৮৯, গোষ্ঠের দিকে, ১৯৯৫, বল উপাখ্যান, ১৯৯৮, আপেল কাহিনি, ২০০১, ধাত্রী ক্লিনিকের জন্ম, সিংহ ও গর্দভের কবিতা, ২০১৩, কাটাপড়া মানুষ, ২০১৬
কেন কবি কেন কবি নয় (সাহিত্য প্রকাশ, ঢাকা, ২০০৩)
নজরুলের মানুষ ধর্ম (মনন প্রকাশ, ঢাকা, ২০০৪, ভাষার আধিপত্য ও বিবিধ প্রবন্ধ ( আশ্রম, ঢাকা, ২০০৫) উত্তর-উপনিবেশ সাহিত্য ও অন্যান্য (কথাপ্রকাশ, ঢাকা, ২০০৭, সাহিত্য চিন্তা ও বিকল্প ভাবনা (কথাপ্রকাশ)
কথাসাহিত্য:
মাকড়সা ও রজনীগন্ধা (পাবনা প্রেস, পাবনা, ১৯৮৬) সম্পর্ক (ভাষা প্রকাশ, ঢাকা, ২০১৮) মেমোরিয়াল ক্লাব (বাংলা প্রকাশ, ঢাকা, ২০২০) তুমি শুনিতে চেয়ো না (কথাপ্রকাশ, ২০২৩)